এস. এম. সাইফুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টার:
০৭:৫৩ পি.এম
সহসভাপতি নির্বাচিত রিমন মাহফুজ ; নবনির্বাচিত কমিটিকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসেন ছানু এক অভিনন্দন বার্তায় তাঁদের শুভেচ্ছা জানান।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন আবদুর রহমান ও রাহাত সাইফুল।
সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন রাহাত সাইফুল।
সহসভাপতি পদে ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহফুজ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিসুল হক রাশেদ; তিনি পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। তিনি পেয়েছেন ২৪৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।
নির্বাহী সদস্যের নবম বা শেষ আসনটি নিয়ে ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম; তিনি পেয়েছেন ১৮৮ ভোট।
এ ছাড়া মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ও সুমন চৌধুরী ১৩৮ করে, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। প্রতিষ্ঠার সময় সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। বাংলাদেশের স্বাধীনতার পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে বাচসাস।
প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে কাজ করে আসছে সংগঠনটি। বাচসাস পুরস্কারও দেশের চলচ্চিত্র অঙ্গনে পরিচিত একটি স্বীকৃতি। নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জামিরুল ইসলাম জামির মনোনীত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মাসুদুজ্জামান রুবেলকে নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান এবং মোস্তাফিজুর রহমান।
এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম নিযুক্ত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সজল ইসলাম এবং মো. আব্দুল্লাহ আল রাকিব। সাংগঠনিক সম্পাদক পদে মো. হৃদয় হাসানকে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে মন্তব্য করার জন্য এখনো সময় আসেনি। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সৈয়দ আজাদ সুবহানী উল্লেখ করেন, কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার কোনো সুযোগ নেই। মালিকপক্ষ যদি প্রস্তাব না দেয়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এই ক্ষেত্রে মজুরি বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করা হবে।
এর আগে, চেয়ারম্যানের নেতৃত্বে মজুরি বোর্ডের একটি পরিদর্শন দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। ওই সময় কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও কর্মপরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, বিএনপি যদি সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করে, তবে আওয়ামী ফ্যাসিস্টরা ভুল করবে। সরকারকে ভয় দেখানোর উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করা যাবে না। এখন আর ধৈর্য নেই, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যে-কোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গতকাল শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান রিজভী।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। তারা মনে করছে, বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করতে পারবে। তবে এসব অপকর্ম করে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। বরং নতুন করে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা নিজেদের পুরোনো চেহারাই উন্মোচন করছে।
রিজভী বলেন, যদি বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা দুর্বলতা মনে করে, তবে তাদের নির্বোধ বলা চলে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নেই, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যেকোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী সেই ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর কোনো অনুশোচনা নেই। জনগণ বাংলাদেশের মাটিতে কখনোই সেই ফ্যাসিস্টদের স্থান দেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, দেশব্যাপী অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান এখন জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির জেলা আওয়ামীলীগের অর্থসম্পাদক ও আমুর ব্যক্তিগত ক্যাশিয়ার মনির তালুকদার ওরফে মনির হুজুরের সাথে ষ্টাম্প চুক্তির মাধ্যমে ঠিকাদারীর পাটনার হয়ে জেলা যুবদল থেকে শীর্ষ দুই নেতা ছিটকে পরার ঘটনায় স্থানীয় বিএনপির কয়েক নেতা ও আইনজীবীর আওয়ামীপ্রীতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এরআগে যুবলীগের কামাল শরীফ বাহিনীর ক্যাডার শামীম হোসেন ওরফে কাঠ শামীমকে বিএনপির কর্মী দাবী করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরসহ কয়েক বিএনপি নেতা এভিডেবিট দেয়ার ঘটনা ফাঁস হলে স্থানীয় নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে। সর্বশেষ নলছিটিতে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে ছিনতাইয়ের মামলায় গ্রেফতারকৃত আসামীদের জামিনের জন্য কয়েক বিএনপির আইনজীব’ীর বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে তৎপরতা চালানোর ঘটনায় বিএনপির কতিপয় নেতা ও আইনজীবীর বিরুদ্ধে আওয়ামীলীগ পূনবর্’াসন তৎপরতার জোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা বিএনপির নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের কাছে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ১৭ বছর আওয়ামীলীগের যে সব নেতারা বিএনপির রাজপথের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে রাঁচিয়ে দিয়ে ঠিকাদারী কাজ ভাগাতে ও অর্থের লোভে বিএনপির কতিপয় নেতা উঠেপড়ে লেগেছে। নিজেদের আখের গোছাতে এসব লোভী নেতারা কেন্দ্রীয় নির্দেশ বা দলীয় নীতি আদর্শের তোয়াক্কা করছেনা। যে কারনে ৫ আগষ্টে আওয়ামীলীগের পতনের পর বিএনপির এক শ্রেনীর নেতারা যেমন দখল চাঁদাবাজীতে লিপ্ত হয়েছে, তেমনি একদল নেতা আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের সাথে আঁতাত করে টেন্ডার হাতিয়ে নেয়া, আত্মীয়তার নাম ভাংগিয়ে সুরক্ষা দেয়াসহ নানা তৎপরতায় মেতে উঠেছে।
যারকারনে প্রথম ষুবলীগ ক্যাডার লঞ্চঘাটের শামীম খান ওরফে কাঠ শামীমকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দাবীদার সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরসহ কতিপয় নেতা আদালতে মিথ্যা হলফনামা দিয়ে বিএনপি বানানোর চেস্টা চালিয়ে বিচারকের কাছে ধরা পরে। এসময় আদালতে জেলা বিএনপির সদস্য সচিব এড.শাহাদাত উপস্হিত থাকলেও কোন সাংগঠনিক ব্যবস্হা না নেয়ায় বিএনপি নেতা ও আইনজীবীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। যারফলে আওয়ামী যুবলীগের শীর্ষ নেতা আমুর স্বঘোষিত পালকপুত্র জিএস জাকির বিএনপি ও সরকারী কৌসুলীদের লাখ লাখ টাকা দিয়ে আদালত থেকে জামিন নিয়ে সন্ধার পর জেল থেকে বেরিয়ে যায়।
এ অবস্হায় বিএনপির নাম ভাংগিয়ে আ'লীগে সাথে আঁতাতকারী প্রত্যেক নেতাকে চিহ্নিত করে কঠোর সাংগঠনিক ব্যবস্হা নেয়ার জন্য তৃনমূল নেতাকর্মীদের পক্ষ থেকে কোর দাবী উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ