০৮:৩১ পি.এম
চীনে পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জেব্রা ক্রসিংয়ে এলইডি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। রাতে এই ক্রসিংয়ে আলো জ্বলে ওঠার পাশাপাশি সেখানে সময় গণনার সংখ্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বার্তা প্রদর্শিত হয়। ট্রাফিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে আলোর রং পরিবর্তিত হয়।
প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে অন্ধকারেও সড়ক পারাপারের স্থান সহজেই শনাক্ত করা সম্ভব হয় চালক ও পথচারীদের জন্য। এর মূল উদ্দেশ্য হলো পথচারীদের উপস্থিতি সম্পর্কে চালকদের সতর্ক করা এবং সড়ক পারাপারকে আরও নিরাপদ করে তোলা।
স্মার্ট এই জেব্রা ক্রসিংয়ে এলইডি বাতির মাধ্যমে পথচারীদের জন্য বিভিন্ন সংকেত ও সতর্কবার্তা প্রদর্শন করা হয়। সময় গণনার সংখ্যার সাহায্যে সড়ক পারাপারের জন্য অবশিষ্ট সময় সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে পাঁচটি তেল ট্যাংকারে আগুন
বিশেষ করে রাতে এবং কম দৃশ্যমানতার পরিস্থিতিতে এই প্রযুক্তি সড়কে পথচারীদের নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন