১২:৫৮ পি.এম
রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া পাটের বাগ এলাকার একটি বাসা থেকে মো. রানা (৪০) নামের এক ফুলের দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নিজ বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রানা শাহবাগ এলাকার একটি ফুলের দোকানে কাজ করতেন। তার বাবার নাম মৃত মোকছেদ আলী। পরিবারে বিভিন্ন বিষয়ে কলহ চলছিল বলে স্বজনদের দাবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রানা মাদকাসক্ত ছিলেন।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন