০৬:০৩ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় আট থেকে ১০ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। প্রস্তাবিত বাজেটে ট্যাক্স কমানো ও মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও সেই বাজেট বিরোধী দলের ভালো লাগে না।’
আরও পড়ুন: ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
তিনি উল্লেখ করেন, ‘বিএনপির রাজনীতি মানুষের জন্য এবং সে জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছি। একই সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার সুবিধা দেওয়া হবে।’
এর আগে, শনিবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন