১২:৩৩ এম
পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলার বিলকুলা গ্রামের ৮ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটে এমন ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত জুয়েল ও মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে অঞ্চলটির শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। রবিবার, ০৫ জুলাই, বিকালে বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুনসহ তাদের সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। ১ জুলাই (বুধবার) দিবাগত রাতে মেয়েটি বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৮ম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর মেয়েটির মা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ধরনের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ধর্ষকদেদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় জনগণ অভিযোগ করেছেন, থানা পুলিশের গাফিলতির কারণে ধর্ষণে জড়িতদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। এসময় বক্তব্য দেন বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, হামিদ ফকির, শাকিল হোসেন, আলগীর হোসেন, মাসুদ রানা, আরমান হোসেন, সোহেল রানা, ফজলাল ফকিরসহ শিক্ষার্থীরা। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন