০৯:৫৭ পি.এম
আনতালিয়া (তুরস্ক), ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) এর বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।
এই পরিদর্শনের সময়, তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও লক্ষ্য করেন।
আজ বুধবার, স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
আরও পড়ুন: মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আন্তর্জাতিক বিচারক
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।
তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে আলাপ করেন এবং তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
আরও পড়ুন: আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করলেন আইসিজে বিচারক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন