১১:০৪ এম
মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
রবিবার (২৮ জুন) সকালে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ফলে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে নিরাপদভাবে বেলুনগুলো সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের বিজয়ী প্রতিনিধিরা
রবিবার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের সময় সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। এরপর দ্রুত সেগুলো অপসারণ করা হয়। অপসারণের জন্য ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছিল। বেলুন সরানো হওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকার মেট্রোরেলের ওভারহেড বিদ্যুতের তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটছে। সর্বশেষ রবিবার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
ডিএমটিসিএল সূত্র জানায়, এ ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর তারে আটকে থাকা বেলুনগুলো অপসারণ করা হয়। এরপর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ড্রোন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন