১২:৪৩ এম
শেরপুরের নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামের একটি স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার (১২ জুন) রাতে সাড়ে ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় ঘটনাটি ঘটে।
ইফাত স্থানীয় দেলু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনে পুকুরপাড়ে গেলে হঠাৎ করে একটি বিষধর সাপ ইফাতকে কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইফাতকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন