০৬:০৯ পি.এম
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩ জন জিআর ও সাজাপ্রাপ্ত। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে নিখোঁজ অটোচালক মুন্নার লাশ খালে উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন
পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।
এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে।
এছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে নাশকতা মানেই গরিব মানুষের জীবিকায় আঘাত
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানিয়েছেন, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন