বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২৫ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চীনের প্রেসিডেন্ট সি চিনপিং মন্তব্য করেছেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে’ বলে।
এ মন্তব্যটি তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের চীনের শেনঝেনে সমবেত হওয়ার প্রেক্ষাপটে করেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি বছরে এটি ছিল তৃতীয়বারের মতো সরাসরি বৈঠক।
বার্তা সংস্থা এএফপি চীনের শেনঝেন থেকে এ খবর প্রকাশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনের শেনঝেনে সি বলেন, ‘এ সময়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে। এতে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। একই সঙ্গে বিশ্বে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর করতে এ সম্পর্ক ভূমিকা রেখেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোপালরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
নিহত আশরাফ আলী গোপালরেখী দরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর পুত্র ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার গোপালরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে গিয়েছিলেন আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধর করে এবং পাঁজরে একাধিক ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।
পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু ঘটে। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর ভাইকে হামলা করে হত্যা করেছেন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কোস্টারিকার বিরুদ্ধে কর্দোবায় ৭-০ গোলের অসাধারণ জয় দিয়ে বছরের শেষটা স্মরণীয় করে রাখার চেয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য আর কিছুই হতে পারত না। দারুণ আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে ২০২৬ সালের আবেগঘন অধ্যায়ের পর্দা নামাতে চলেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ঐতিহাসিক জয়, বিশ্বকাপের রানার্সআপ হওয়া, লিওনেল মেসির অবসর এবং লিওনেল স্ক্যালোনির চুক্তি নবায়ন; এই সব ঘটনা ২০২৩ সালে জাতীয় দলকে ঘিরে স্মরণীয় হয়ে থাকবে।
২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ এখনও অনেক দূরে রয়েছে। তবে ২০২৭ সালেও আন্তর্জাতিক অঙ্গনে আলবিসেলেস্তেদের জন্য একটি ব্যস্ত সূচি অপেক্ষা করছে। ফিফা ইতোমধ্যে আগামী বছরের জন্য চারটি আন্তর্জাতিক উইন্ডো নিশ্চিত করেছে। প্রথম উইন্ডোটি হবে ২২ থেকে ৩০ মার্চ, দ্বিতীয়টি ৭ থেকে ১৫ জুন, তৃতীয়টি ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর এবং শেষ উইন্ডোটি ৮ থেকে ১৬ নভেম্বর।
তৃতীয় আন্তর্জাতিক উইন্ডো ছাড়া অন্যান্য সময়গুলোতে দুটি করে ম্যাচ খেলার সুযোগ থাকবে দলগুলোর। তৃতীয় উইন্ডোতে ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। ফলে ২০২৭ সালে আর্জেন্টিনা সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোরের আলো ফোটার পূর্বে জীবিকার তাগিদে ঘর ছেড়ে বেরিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ জিসান। কুমারখালী বাজারে মাছ বিক্রি করার পর তিনি বাড়ির দিকে রওনা হন। মনে মনে হয়তো তিনি দিনের আয় নিয়ে ভাবছিলেন, অথবা পরিবারের মুখে হাসি ফোটানোর চিন্তা করছিলেন। কিন্তু তার এই ফেরার পথটি যে তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করেনি। কুষ্টিয়া-কুমারখালী সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়ার বদিরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুমারখালী বাজারে মাছ বিক্রি শেষে আলগামনযোগে নিজ গ্রাম সহড়াতলায় ফিরছিলেন জিসান। পথে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর আলগামনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তাঁর মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো ট ২২-০০৯৭’ উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের উপার্জনক্ষম ও পরিশ্রমী তরুণ জিসানের এমন আকস্মিক মৃত্যুতে সহড়াতলা পূর্বপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা বদিরুল ইসলামসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। যে বয়সে স্বপ্ন বোনার কথা, সেই বয়সেই জীবিকার পথে এমন করুণ বিদায়ে শোকে স্তব্ধ এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। মহানগর এলাকায় গেলো দুই দিন ধরে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবহনটির মালিক মিঠু মিয়া, যিনি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতেন। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে, যেখানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম জানিয়েছেন, রাত ৩টা ৫ মিনিটে তিনি দেখেন তিনজন মাস্ক পরা যুবক গাড়ির পাশে হেঁটে যাচ্ছেন। তিনি দোকানে পান মুখে দিতেই দেখতে পান গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। যুবকরা দ্রুত চলে যায় এবং তাদের গায়ে সাদা শার্ট ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভাতে আসে, কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত আরিফুর জামান বাবু জানান, তিনি শুনেছেন গাড়িতে আগুন লেগেছে। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা তিনটি গাড়ির ক্ষেত্রে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি বলেন, "এটা পরিকল্পিত আগুন। এটা ওদের একটা হয়তোবা পরিকল্পনা করা আছে যে এতগুলো গাড়ি আমাদেরকে জ্বালাই দিতে হবে।" তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী কি করে আমাদের বুঝে আসে না। সরকার কি করে আমরা বুঝতে পারছি না। আমরা কেন অনিরাপদ থাকবো।"
আগুন দেখে দৌড়ে আসা সাবেক মেম্বার চান্দু মিয়া জানান, "যখন এপাশে চিল্লাচিল্লি তখন দৌড়ে এসে দেখি আগুন জ্বলছে। গতকাল পোড়া গেল দুইটা।" তিনি সরকারের কাছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনার খবর পেয়ে বাসটির মালিক মিঠু মিয়া ও মালিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে আসেন। মিঠু মিয়া জানান, "আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। এটাই আমার রুটি রুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।"
নীলফামারীবাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, "গতকাল বুধবার আমাদের সংগঠনের একটা গাড়ি মালেকের গ্যারেজে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে। আজও আবার এই গাড়িটি গ্যারেজে কাজ চলছিল, এটাও আমাদের নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্যের গাড়ি।" তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং নিরাপত্তা জোরদার না হলে গাড়ি বন্ধ করে দেয়ার হুমকি দেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, "আমরা প্রথমে সংবাদ পাই কন্ট্রোলের মাধ্যমে, ৩টা ৮ মিনিটে।" তিনি বলেন, "আমরা আসার পর দেখি গাড়িতে আগুন লাগছে এবং স্থানীয় প্রশাসন সেখানে উপস্থিত ছিল। আমরা দ্রুত চেষ্টা করে আগুন নেভাইছি। তদন্ত চলমান।"
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানান, "আমাদের প্রাথমিক ধারণা এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঘটিয়েছে।" তিনি বলেন, "কিভাবে ঘটালো। এখানে কোন ক্যামিকেল ব্যবহার হয়েছে কিনা, সেটা আমরা খতিয়ে দেখছি।"
এদিকে বুধবারও ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশের মালেকের গ্যারেজে পার্কিং করা একই রুটে চলাচলকারী হৃদয়-তাহসিন পরিবহন অগ্নিসংযোগে পুড়ে যায়। ওই বাসটির মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। ওই দিন ভোরেরাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিং করা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। বুধবারের ঘটনার একটিতে পুলিশ মামলা নিলেও অন্যটিতে নেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ