০৩:৫০ এম
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই কমিটি সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপদেষ্টা কমিটির নাম প্রকাশ করেছে।
আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর
উপদেষ্টা কমিটিতে খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন এবং শাহরিয়ার নাফীস- এই ৪ জন সাবেক অধিনায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া কমিটিতে সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী এবং আনিসুল হাকিমও রয়েছেন।
কোয়াব জানাচ্ছে, উপদেষ্টা কমিটির সদস্যরা ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতির বিভিন্ন বিষয়ে কোয়াবের কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন।
আরও পড়ুন: ঢাকার আদাবর থেকে ছগির হত্যার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার
এদিকে, কোয়াবের কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য হিসেবে মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান এবং মাহমুদুল হাসান রানাকে যুক্ত করা হয়েছে। তারা কোয়াবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে কোয়াব সন্তোষ প্রকাশ করেছে। তাদের পরামর্শ ও অভিজ্ঞতা ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরো কার্যকর করতে সহায়তা করবে বলে আশা করছে সংগঠনটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন