ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাঙ্গুড়ায় পুষ্টির চাহিদা ও মেধা বিকাশে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত


ভাঙ্গুড়ায় পুষ্টির চাহিদা ও মেধা বিকাশে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় খুদে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা ও মেধা বিকাশের উদ্দেশ্যে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা সেবাব্রতী কিন্ডারগার্টেন স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মসূচির ব্যবস্থা করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

অনুষ্ঠানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা স্কুলের ১৭০ জন খুদে শিক্ষার্থীর হাতে একটি করে সিদ্ধ ডিম তুলে দেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

মো. নাহিদ সুলতান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.

মনিরুজ্জামান ফারুক, উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, এবং সেবাব্রতী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে শীতল বাতাসে ধনুকার সম্প্রদায়ের ব্যস্ততা, লেপ-তোশক তৈরিতে চলছে কাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ঈশ্বরদীতে শীতল বাতাসে ধনুকার সম্প্রদায়ের ব্যস্ততা, লেপ-তোশক তৈরিতে চলছে কাজ

ঈশ্বরদীতে শীতল বাতাসের আগমনে রাতে হালকা কূয়াসা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ধনুকার সম্প্রদায় ব্যস্ত সময় কাটাচ্ছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ঈশ্বরদী উপজেলার ধনুকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা এখন সুদিনের মুখোমুখি হয়েছেন। লেপ-তোশক, জাজিম, কোল বালিশ এবং মাথার বালিশ তৈরির কাজে তারা বর্তমানে অত্যন্ত ব্যস্ত রয়েছেন। লেপ-তোশক দোকানের মালিক ও কর্মীরা খাবার গ্রহণের জন্যও সময় পাচ্ছেন না। সেলাইয়ের কাজে নিযুক্ত মালিক ও শ্রমিকরা তুলোধুনতে ব্যস্ত হয়ে পড়েছেন।

শীত মৌসুমে ক্রেতারা লেপ-তোষকের দোকানে আগে থেকেই পছন্দমতো লেপ-তোশক তৈরির জন্য অর্ডার দিয়ে থাকেন। ধনুকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা এবার ভালো মুনাফার আশায় দিন-রাত পরিশ্রম করে চলেছেন। রাতে শীতের হাওয়া বাড়ার কারণে ধনুকার সম্প্রদায়ের লোকজন ব্যস্ত সময় পার করছে। ঠান্ডা বাতাস ও শীতের কারণে গভীর রাতে কাঁথা-কম্বল নিয়ে ঘুমাতে হচ্ছে। ঠান্ডা শীত থেকে রক্ষা পেতে লেপ-তোশক, কাঁথা-কম্বল মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, ঈশ্বরদী বাজার, শহরের কলেজ রোড, আলহাজ্ব মোড়, আড়ামবাড়িয়া বাজার, মুলাডুলি বাজার, ঢুলটি বাজার, দাশুড়িয়া বাজার, পাকশী বাজার, বড়ইচড়া, নতুন হাট মোড়, লক্ষীকুন্ডা, আওতাপাড়াসহ উপজেলার বিভিন্ন ছোট বড় হাট-বাজারে জাজিম, বালিশ, লেপ-তোশক তৈরি ও বিক্রির কাজে শতাধিক ধনুকার সম্প্রদায় নিয়োজিত রয়েছে। বাজার পরিদর্শন করে দেখা গেছে, ক্রেতা সাধারণ লেপ-তোশক তৈরির জন্য ভিড় করছেন। এ কারণে ধনুকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারের শীত মৌসুমে শীতের তীব্রতা বেশি হবে বলে ক্রেতারা লেপ তৈরির অর্ডার দিয়ে বায়না করছেন, ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন।

ব্যবসায়ী নবাব আলী ও চাঁদ রসিদ জানান, শীত মৌসুমে লেপ-তোশক তৈরি ও বিক্রির পরিমাণ বেশি থাকে। অনেক ক্রেতা লেপ-তোশক ও জাজিম তৈরির জন্য অর্ডার দিয়ে বায়না করছেন। তাছাড়া বছরের অন্যান্য দিনে বিয়ে-সাদি হলে কিছু বিক্রি হয়। আমড়া বিক্রির জন্য লেপ-তোশক ও বালিশ তৈরি করে রাখা হয়। গরমের সিজনে জমা করা টাকায় সংসার চলে। শীতকালেই সবচেয়ে বেশি লেপ-তোশক বিক্রি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ ওরফে সিরাই (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত শনিবার রাতে পৌরশহরের কুমড়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে। সিরাজ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং মৃত জাবেদ আলীর পুত্র বলে জানা যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাই উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আজ রোববার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমিতির ১৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমিতির ১৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে সাড়ম্বরে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক জ্যোৎস্না খাতুন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, এবং সাংবাদিক ইউসুফ আলী সুমন। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন।

সভায় সমিতির সদস্যরা সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০০৬ সালে খোর্দ্দকালনা খাল খনন করে খালের উভয় পাশের কর্মজীবী সদস্যদের নিয়ে সমিতিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪১৩ এবং এর মূলধন ছয় লক্ষ্য টাকার বেশী। সদস্যরা এ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে কলেজ থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি রনি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


জয়পুরহাটে কলেজ থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি রনি গ্রেপ্তার

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জুলফিকার আলী রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) বেলা ২টায় তার কর্মস্থল ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল। তিনি জানান, পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%