১১:৫৫ এম
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়াই করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।
এই তথ্য রবিবার (৩০ আগস্ট) জানিয়েছেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বার কাউন্সিলে কাজ করার জন্য এ আবেদনটি করা হয়েছে।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে মোট পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র।
অভিযোগ অনুযায়ী, তাদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুর–১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হয়েছেন। এসব নির্যাতন বন্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার আদাবর থেকে ছগির হত্যার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার
এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সালমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এর ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।
এ মামলায় সালমান এফ রহমানের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল চৌধুরী। বর্তমানে তার সঙ্গে লড়াই করার জন্য আবেদন করেছেন ব্রিটিশ চেম্বারের আইনজীবী গ্রায়েম এল. হল। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর এ আবেদনটি করেছেন। গত ২৪ আগস্ট আবেদনটি বার কাউন্সিল রিসিভ করে।
আরও পড়ুন: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন