মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার অপরাধে শহিদুল ইসলাম নামক একজন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর পুত্র।
মামলার বিবরণে জানা যায়, শহিদুল ইসলাম তার পূর্ববর্তী চারটি বিয়ের তথ্য গোপন করে প্রায় ২৪ বছর আগে মেহেরপুরের সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ দুই লাখ টাকা এবং একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। তাদের দাম্পত্য জীবনে তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।
পরবর্তীতে, শহিদুল পরকীয়ার সূত্র ধরে আনোয়ারা খাতুন নামে অন্য একটি নারীকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি। পরে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এর তিন দিন পর, ১৫ মার্চ, তাহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।
এ ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার পাল। পরে, মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্ব গ্রহণ করেন। ময়নাতদন্ত প্রতিবেদনসহ তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর আবাসে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এমপি জিলানীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে..
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) রাঙামাটি পার্বত্য জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে নির্মল বড়ুয়া মিলনকে আহ্বায়ক এবং জুঁই চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিমূলক গণতন্ত্রের মূলনীতিকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার বনানীতে এনডিএমের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদনপত্র জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এ কমিটি জেলা নেতাদের হাতে তুলে দেন।
৩১ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে চাইসুই উ মারমা বাবলু ও চন্দ্রিকা চাকমাকে। সদস্যসচিব জুঁই চাকমা ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, ইকো চাকমা, মো. আবুল হাশেম, মো. হেলাল উদ্দিন, অরুনজিতা চাকমা, সুজন চাকমা, মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার সনেট চৌধুরী, মমতা চাকমা, নিজাম উদ্দিন, শাকিবুল ইসলাম, আকাশ মারমা, নিপণ কান্তি বড়ুয়া জিকু, পাইসা উ মারমা, চম্পা চাকমা, মো. রুবেল, যুদ্ধমনি চাকমা, জয়মনি বড়ুয়া, নিখিল চাকমা, প্রণব চাকমা, বাবুল চাকমা, মো. রেজাউল করিম, লিটন বড়ুয়া, রুপালী চাকমা, মো. সাইমুন ইসলাম, রাখি ত্রিপুরা ও নার্গিস আক্তার।
অনুষ্ঠানে এনডিএমের ভাইস চেয়ারম্যান মো. ফারুক উজ জামান চৌধুরী, মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাকিব আহমেদ ও সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নবগঠিত কমিটির আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, সদস্যসচিব জুঁই চাকমা, সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন ও নিপণ কান্তি বড়ুয়া জিকুসহ দলটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তরুণদের অগ্রাধিকারমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন-আইজিসি ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসের উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এই সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের মূল প্রাণশক্তি।’
আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার কৌশলগত এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার একটি সরাসরি মাধ্যম তৈরি হলো, বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দেশে উপযুক্ত সুযোগ তৈরির মাধ্যমে মেধা পাচার রোধে এই অংশীদারত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টার সময় আবুল কালাম (২৭) এবং আল আমিন রহমান (১৯) নামে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, সোমবার রাতে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে ছিনতাইয়ের চেষ্টা করার সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ