০৭:০২ পি.এম
মাধ্যমিকের প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছে যে, পিডিএসে (ব্যক্তিগত তথ্য বিবরণী) হোয়াটসঅ্যাপ সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্প্রতি, মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন
রবিবার (৩০ আগস্ট) এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, বেশিরভাগ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় নেই, যার ফলে মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায়, যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, আগামী ৫ কর্মদিবসের মধ্যে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা পিডিএসে আপডেট করতে হবে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বিজ্ঞপ্তিতে বিষয়টি অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন