০৭:৩০ পি.এম
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায়, গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর প্রশাসক এ.এইচ.এম ফখরুল হোসাইন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে, পৌরসভার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করেন তিনি।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কালিয়াকৈর পৌরসভাটি ২০০১ সালে গঠিত হয়েছে। পৌরসভাটিতে প্রায় দুই শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। এই এলাকায় গত কয়েকদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে, যার কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
সোমবার বিকেলে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্বাসপাড়া, আল্লাহ দান কলোনি, এজিজ রোড, ভাঙ্গা মসজিদ, অ্যাকাডেমির তিন নাম্বার গেট, চান্দরাসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও বিভিন্ন এলাকার পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে পৌর প্রশাসনের উদ্যোগে চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিশুদ্ধ খাবার পানি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার, তোফাজ্জল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পৌর প্রশাসক এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন