০১:০৯ এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, দেশ আমাদের সবার এবং দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।
রবিবার (১৪ জুন) রাজধানীর ভূমি ভবনে সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী অতীতে কর আদায় বিষয়টি উল্লেখ করে বলেন, জোর করে কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত, সাম্রাজ্য টিকিয়ে রাখত। তবে আধুনিক সভ্যতায় নাগরিকগণ এবং প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে।
তিনি উল্লেখ করেন, আপনাদের জানাতে চাই যে একটি দেশ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থের জোগানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান যেমনিভাবে কর প্রদান করছে, তেমনি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
ভূমি মন্ত্রী আরো বলেন, গত সপ্তাহে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তা সবার নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে। সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের দপ্তরে প্রাপ্ত ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনাদের দপ্তরের বাজেট প্রণয়নের সময় ভূমি উন্নয়ন করের অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করবেন।
এ সম্বন্ধে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী এর সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকি বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একমত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন