০২:১০ পি.এম
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে একটি ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১জুন) দুপুরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষটি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাতে ভোজেশ্বর বাজারের ধানপট্টি এলাকায় মালেক মৃধার ভাতের হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ভেতরে অবৈধভাবে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক
আটক হওয়া ৬ জনের মধ্যে আছেন— আব্দুল মালেক মৃধা (৪২), মানিক বেপারী (৩৫), আব্দুর রহিম মাঝি (৬০), চুন্নু মিয়া পেদা (৩৮), ফয়জুল শরীফ (৫৫) এবং নিজাম ঢালী (৪২)। তাদের সবার বাড়ি নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে রাত্রীকালীন বিশেষ ডিউটির সময় এসআই এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি উল্লেখ করেন, ভোজেশ্বর বাজারে একটি হোটেলের ভেতরে অবৈধ জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলায় জড়িত ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নড়িয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় দুটিবাসে আগুন, হেলপার নিহত: নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন