০৮:২২ পি.এম
চলতি জুলাই মাসের ১৯ দিনে দেশে প্রবাস আয় এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ পরিমাণ টাকা দেশের মুদ্রায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকায় রূপান্তরিত হয়েছে, যা প্রতি ডলার ১২৩ টাকার হিসাব বিবেচনায়।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্যমতে, গতকাল রোববার প্রবাস আয় এসেছে এক হাজার ৭২২ কোটি টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাস আয় বেড়েছে ২৭ দশমিক ৬০ শতাংশ।
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন