১২:৩২ এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতে রাতারাতি কোটিপতি হওয়ার লোভে মোবাইল দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে চারজনকে, যার মধ্যে একজন নারীও রয়েছেন, গ্রেপ্তার করেছে পুলিশ। এ সম্পর্কিত থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক এই তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুরের রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।
মামলা সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
জাহিদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রেপ্তার হওয়া নারীরা প্রায়ই এই বাসায় অনেক নারীদের নিয়ে আসতেন। আমাদের সন্দেহ ছিল। এরা সমাজকে নষ্ট করে ফেলছে। আমি শুনেছি, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য এই কাজগুলো তারা করছেন। আমরা তাদের শাস্তি চাই।
ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন