০৯:৫৩ এম
আজকের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গরমের প্রভাব বাড়তে পারে বলেও পূর্বাভাস প্রকাশ করেছে সংস্থাটি।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পাশাপাশি, দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন