০৪:১২ পি.এম
হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। প্রশাসন জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের জন্য অনুরোধ করেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরের সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ
জেলা প্রশাসক এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ বলেছেন, "জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেবে।"
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, "পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন