১১:১২ এম
নারায়ণগঞ্জের কারখানায় কাজ করার সময় একটি মেশিনে হাত থেঁতলে যাওয়ার ফলে ঘটেছে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু।
ঘটনাটি রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় ঘটে। সেখানে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিক জাহাঙ্গীর আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি ফতুল্লা এলাকায় একটি ভাড়া বাসায় তার পরিবারের সঙ্গে বসবাস করেন।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
নিহতের মামা আব্দুর রহিম বলেন, জাহাঙ্গীর সাত বছর ধরে কারখানায় পুরোনো কাগজ প্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত ছিলেন। রাত ১২টার দিকে কাজ করার সময় অসতর্কতার কারণে হঠাৎ তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে যায়। এই দুর্ঘটনায় হাতটি সম্পূর্ণ থেঁতলে যায় এবং মাথার ডান পাশে গুরুতর আঘাত লাগে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর তার সহকর্মী ও তিনি জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন