ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট


নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আমানিয়া হোটেলের ম্যানেজার ইমাম উদ্দিনকে (৪৫) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হোটেলের ক্যাশ থেকে ৫ লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে দিকে উপজেলার চৌমুহনী-ফেনী রোডের আমানিয়া হোটেলের ম্যানেজারের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

আহত ইমাম উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নওয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা এবং আমানিয়া হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত।

এ ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়ের করা এজাহারে চারজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন, হাসান মাহমুদ শুভ (৩৫), বাবু (৩৫), এনামুল হক লালন (৩২) ও মহদী হাসান (৩০)। তারা সবাই চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং মাদকাসক্ত।

এজাহারে ইমাম উদ্দিন অভিযোগ করেন, হোটেলের পার্টনার হাসান মাহমুদ শুভ বিভিন্ন সময় হিসাবের বাইরে টাকা নিয়ে যেতেন। অন্যান্য পার্টনাররা তাকে হিসাবের বাইরে কোনো টাকা না দিতে নিষেধ করেন। এরপর থেকে শুভ তার ওপর ক্ষিপ্ত ছিলেন।  

ভক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে চার আসামিসহ অজ্ঞাত আরও ৫-৬ জন রামদা, ছেনি, চাপাতি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হোটেলের অফিস কক্ষে প্রবেশ করে ইমাম উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি চাপাতি দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। এতে মাথার ডান পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়ে পাঁচটি সেলাই লাগে। এছাড়া লোহার রড দিয়ে মাথার বাম পাশে আঘাত করে গুরুতর জখম করা এবং ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। অপর এক আসামি গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। ইমাম উদ্দিনকে রক্ষা করতে এগিয়ে এলে আব্দুল মালেক নামে এক বৃদ্ধকেও মারধর করে আহত করা হয়। এর আগেও তিনি একাধিকবার হোটেলে হামলা ভাঙচুর চালান। পরে হামলাকারীরা মামলা করলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেন। পরে আহত ইমাম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার হাসান মাহমুদ শুভ'র মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম বিবাহবার্ষিকীর দিনেই ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


প্রথম বিবাহবার্ষিকীর দিনেই ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

স্বামীর সাথে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় লিজা আক্তার (২০) নামে একজন গৃহবধূর মৃত্যু ঘটে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী শামীম মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটি ঘটে শনিবার রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায়।

নিহত লিজা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। তার স্বামী শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে তারা প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল যোগে বাবার বাড়ি যাচ্ছিলেন।

যখন তারা কালীস্থান এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এই দুর্ঘটনায় লিজা ও শামীম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লিজার মৃত্যু ঘটে এবং তার স্বামীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, 'এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার, মামলা ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্যটি জানিয়েছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫১ জন, মতিঝিল বিভাগ থেকে ৬২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭২ জন, মিরপুর বিভাগ থেকে ১২৬ জন, গুলশান বিভাগ থেকে ৫০ জন, উত্তরা বিভাগ থেকে ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন এবং ৪ বোতল বিদেশি মদ।

এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিম কার্ড এবং ৭টি ব্যাংকের এটিএম কার্ড।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে অন্তত ১২ জন নিহতের ঘটনা ঘটেছে এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার এক ফেসবুক পোস্টে এই তথ্যের অবহিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় এদিন ভোরে মেজোকেরেসতেশ শহরের নিকটে এম-৩ মহাসড়কের ওপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। বাসটি নিয়েরেজহাজা শহরের দিকে যাচ্ছিল।

হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রকাশনায় রয়টার্স জানাচ্ছে, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ও দুই চালক অবস্থান করছিলেন। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, চালকের ঘুমিয়ে পড়ার ফলেই বাসটি সোজা সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ

বিজ্ঞাপন মানেই প্রলোভন। মানুষকে প্রলুব্ধ করতে বিজ্ঞাপনে অনেক সত্য মিথ্যা বহু বিভ্রান্তিকর দাবি করা হয়।

লম্বা হওয়া, মোটা হওয়া, চিকন হওয়া, ফর্সা হওয়ার এমন কতকগুলি দাবির মাধ্যমে নানান পণ্যের বিজ্ঞাপন প্রচারিত হয়; যার মধ্যে অনেকগুলোই প্রমাণিত সত্য নয়। সাধারণত বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরা নানা পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে অংশগ্রহণ করেন। তবে সেই নির্দিষ্ট পণ্যের গুণাবলী বিচার করার জন্য সেলিব্রেটি মডেলদেরও একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে।

একটি বিজ্ঞাপনের কারণে এখন সমস্যায় পড়েছেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ।

বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে নিষিদ্ধ ‘পান মশালা’র প্রচারণার অভিযোগে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এই তিন অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। ২০২৪ সালে ‘বিমল’-এর পণ্য ‘এলাইচি’ প্রচারের উদ্দেশ্যে এই তিন অভিনেতা একটি বিজ্ঞাপনে একত্রে কাজ করেছিলেন।

বিমল মূলত পান মশলা প্রস্তুতকারী সংস্থা, যেহেতু মহারাষ্ট্রে পান মশালার উৎপাদন, মজুত, পরিবহন, বিতরণ এবং বিক্রয় নিষিদ্ধ।

মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধান তুকারাম মুন্ডে ১১ আগস্ট এই কারণ দর্শানোর নোটিশ জারি করেন। সেখানে অভিনেতাদের অবিলম্বে এই প্রচারণায় অংশ নেওয়া বন্ধ করতে এবং তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই বিজ্ঞাপন সম্পর্কিত সমস্ত প্রচারমূলক কনটেন্ট সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

৯ পৃষ্ঠার ওই নোটিশে মুন্ডে বলেন, ‘উক্ত বিজ্ঞাপনটি পরীক্ষা করার পর প্রাথমিকভাবে মনে হচ্ছে যে, এটি 'বিমল' ব্র্যান্ডের প্রচার করছে, যা মূলত পান মশলার সাথে সংযুক্ত।’ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞাপনে 'বিমল এলাইচি' শব্দটি এমনভাবে ব্যবহৃত হয়েছে যেটা ‘বিমল পান মশলা’ ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে।

নোটিশে আরো বলা হয়, এটি ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং নিষিদ্ধ পণ্যটির ব্র্যান্ডের পরোক্ষ প্রচার করতে পারে।

তিনি বলেন, ‘যদি এলাইচি বা অনুরূপ কোনো পণ্যের নামে 'বিমল' ব্র্যান্ডের ব্যবহার উদ্দেশ্যমূলকভাবে পান মশলা/তামাকজাত পণ্যের সাথে যুক্ত ব্র্যান্ড ইমেজ ধরে রাখা, জোরদার করা বা গ্রাহকদের আকর্ষণ বাড়ানো হয়; তবে এই ধরণের যোগাযোগ কেবল একটি স্বাধীন পণ্যের বিজ্ঞাপন হিসেবেও গণ্য নাও হতে পারে। এটি এক প্রকার নিষিদ্ধ পণ্যের পরোক্ষ ছদ্মবেশী প্রচারের শামিল হতে পারে।’

মুন্ডে, যিনি গুটখা এবং অন্যান্য নিষিদ্ধ তামাকজাত পণ্যের উৎপাদন বা বিক্রয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন; অভিনেতাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিপত্র, ক্যাম্পেইনের বিবরণ, পেমেন্টের নথিপত্র এবং যথাযথ সতর্কতামূলক পদক্ষেপের প্রমাণপত্রের সম্পূর্ণ কপিও দাবি করেছেন।

উল্লিখিত ভোক্তা সুরক্ষা আইনের অধীনে, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের জন্য ১০ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, বিজ্ঞাপনদাতাদের সর্বোচ্চ তিন বছরের জন্য যে কোনো পণ্যের বিজ্ঞাপন প্রচার করা থেকে নিষিদ্ধ করা হতে পারে।

এর আগে ২০২২ সালে শাহরুখ খান এবং অজয় দেবগনের সাথে 'বিমল এলাইচি'র একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা যখন এটি একটি তামাকজাত পণ্যের প্রচার হিসেবে গণ্য হতে পারে বলে ইঙ্গিত করেন, তখনই তিনি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন।

অক্ষয় তখন এক্স (টুইটারে) লিখেছিলেন, ‘আমি আমার সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইতে চাই। গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যদিও আমি কখনো তামাকের প্রচার করিনি এবং করবও না, তবুও বিমল এলাইচির সাথে আমার যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা যে অনুভূতি প্রকাশ করেছেন তা আমি সম্মান করি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি এখান থেকে পিছিয়ে আসছি।’ কুমার আরো বলেন, ‘আমি এই বিজ্ঞাপনের পুরো পারিশ্রমিক একটি ভালো কাজের উদ্দেশ্যে দান করার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তির আইনি মেয়াদের বাধ্যবাধকতার কারণে ব্র্যান্ডটি হয়তো বিজ্ঞাপনটি প্রচার করা চালিয়ে যেতে পারে, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আমি আমার পছন্দের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকব। এর বিনিময়ে আমি চিরকাল আপনাদের ভালোবাসা এবং শুভকামনা কামনা করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%