০৬:৫৭ পি.এম
২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ার মাধ্যমেই দেশের ইতিহাসের রক্তাক্ত ওই অধ্যায়ের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ডকে তিনি বর্বরোচিত ঘটনাই হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলো আইনের দৃষ্টিতে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির উসকানিতে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তারা চাইলে সেখানকার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারেন অথবা নতুন রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তবে দেশের অস্থিতিশীলতার উদ্দেশ্যে অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন