ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বছর শেষ, তবে খরার অবসান হচ্ছে না


বছর শেষ, তবে খরার অবসান হচ্ছে না

চলতি বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে কেবল ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রইদ’। বাকিরা দর্শক ও সমালোচক—দুই পক্ষকেই হতাশ করেছে। ইন্ডাস্ট্রির কর্তাব্যক্তিদের মন্তব্যও এটাই। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ভালো সিনেমার অভাবে একের পর এক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয়, এ বছর সব হল মালিকই লোকসানে। গল্প আর নির্মাণ ভালো না হলে কোনো ছবি ব্যবসা করবে কিভাবে?’ শাকিব খানের ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চ্যাটার্জির ঢাকাই অভিষেকও দর্শক আকৃষ্ট করতে পারেনি বলে জানান উজ্জ্বল।

১৮ বছরের সিংহাসনেও কাঁপন

১৮ বছর ধরে ঢালিউডের এক নম্বর নায়কের আসনে রয়েছেন শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’-এর সাফল্য তার অবস্থানকে আরো একচেটিয়া করেছে। এর সঙ্গে বেড়েছে প্রত্যাশার চাপ। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শুরুতে সিঙ্গল স্ক্রিনসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে, কিছু শো হাউসফুলও ছিল। তবে সেই সাফল্য দীর্ঘ সময় ধরে বজায় রাখা সম্ভব হয়নি। নতুন লুক এবং টিজারের হাত ধরে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘রকস্টার’ নিয়েও প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু ছবিটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। পরপর দুই ছবির ব্যর্থতায় প্রযোজকরা এখন ‘শাকিব খান মানেই ব্যবসায়িক সফলতা’—এমন ধারণায় ভরসা রাখতে দ্বিধাগ্রস্ত।

আরও পড়ুন: ঢাকাই সিনেমায় কিয়ারা আদভানির অভিনয়ের ইঙ্গিত দিলেন প্রযোজক

আলোচনার চূড়ায়, সাফল্যের নাগাল ছাড়া

ঈদুল ফিতরে মুক্তি পায় আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ও রায়হান রাফির ‘প্রেসার কুকার’। বিভিন্ন কারণে ছবিগুলো মুক্তির আগেই আলোচনায় ছিল। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নির্মিত হওয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রতি দর্শকের মনোযোগ ছিল আলাদা। শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ছবিটিই এ বছরের সঠিক ব্যবসা করা ছবি, বলছে বক্স অফিস রিপোর্ট। ঈদুল আজহায় মুক্তি পায় আটটি ছবি—‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। দেশে সিনেমা হলের সংখ্যা এখন মাত্র দেড় শ। তাই এই ভিড়ে একমাত্র ‘রইদ’ ছাড়া কোনো ছবিই ভালো ব্যবসা করতে পারেনি।

কলকাতার নায়িকারা : আসা ঘটা করে, ফেরা নিঃশব্দে

২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে সাফল্যের স্বাদ পান কলকাতার ইধিকা পাল। পরে ‘রাজকুমার’ ও ‘বরবাদ’-এও সফল হন তিনি। ঢালিউডে কলকাতার নায়িকা নতুন কিছু নয়। কিন্তু ইধিকার সাফল্যের পর তাঁদের আগমনের হার হঠাৎ বেড়ে যায়। ‘প্রিন্স’-এ ছিলেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। মুক্তির আগে কৌতূহল থাকলেও তাসনিয়া ফারিণের পাশে তাঁর চরিত্রটি ম্লান হয়ে পড়ে। সমালোচকদের মতে, চিত্রনাট্য ও অভিনয়ের সীমাবদ্ধতায় দর্শক মনে উল্লেখযোগ্য ছাপ রাখতে পারেননি তিনি। কলকাতার পরিচিত মুখ সুস্মিতা চ্যাটার্জির অভিষেক ঘটে ‘রাক্ষস’ দিয়ে। আগাম আলোচনা থাকলেও ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক আকৃষ্ট করতে পারেনি। সুস্মিতার উপস্থিতিও প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি।

আরও পড়ুন: অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

বছর শেষের পর্দায় অনিশ্চয়তার ছায়া

রায়হান রাফির ‘আন্ধার’ অক্টোবরে মুক্তির কথা থাকলেও এখন তা পিছিয়ে আগামী বছরের ২৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকা শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং এখনো শেষ করতে পারেননি পরিচালক সাকিব ফাহাদ। রাফির আরেক ছবি ‘সুড়ঙ্গ ২’-এর শুটিংও শুরু হয়নি। ফলে বছরের শেষ দিকে এসব ছবি আদৌ মুক্তি পাবে কি না, তা অনিশ্চিত। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘নিয়মিত ছবি মুক্তি না পাওয়ায় ব্যবসা শুধু ঈদকেন্দ্রিক হয়ে গেছে। তাই বছরের বাকি সময় হলগুলো ফাঁকা পড়ে থাকে। সারা বছর দর্শকের জন্য সিনেমা না থাকলে হলে নিয়মিত যাওয়ার অভ্যাসও গড়ে ওঠে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিনা খান ও রকি জয়সওয়ালের বিয়ে ১৫ মিনিটে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ এম


হিনা খান ও রকি জয়সওয়ালের বিয়ে ১৫ মিনিটে সম্পন্ন

ভারতীয় অভিনেত্রী হিনা খান এবং রকি জয়সওয়ালের বিয়ে সম্পন্ন হয়েছিল মাত্র ১৫ মিনিটের মধ্যে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর, জীবনের অনিশ্চয়তা হিনার সিদ্ধান্তকে পরিবর্তন করে। অসুস্থতার মধ্যেই তিনি দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে অতিথি হয়ে হিনা নিজের বিয়ের গল্প শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিয়ের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ আকস্মিক। তাঁদের মধ্যে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। হিনা জানান, রকির সঙ্গে তাঁর সম্পর্ক ১০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। বর্তমানে তা ১৩-১৪ বছরে পৌঁছেছে। তবে বিয়ের বিষয়টি কখনো তাঁদের মাথায় আসেনি।

কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অনিশ্চয়তা তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। অভিনেত্রী জানান, সেই সময় রকিকে তিনি দুটি বিকল্প দিয়েছিলেন। এক, রকি নতুন করে জীবন শুরু করে অন্য কাউকে বিয়ে করবে, অথবা দুই, তাঁকেই বিয়ে করবে। কারণ, পরদিন কী ঘটবে, তা তিনি জানতেন না। হিনার প্রস্তাবে রকি সম্মতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভর কণ্ঠে পাগল হাসানের ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ গান প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ এম


শুভর কণ্ঠে পাগল হাসানের ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ গান প্রকাশ

অকালপ্রয়াত শিল্পী পাগল হাসানের একটি গান এবার কণ্ঠে তুলেছেন কাজী শুভ। ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ শিরোনামের গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।

গানের কথা ও সুর পাগল হাসানের। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা এবং বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও, যার নির্মাতা ফারহান আহমেদ রাফাত।

ভিডিওতে কাজী শুভর উপস্থিতিও রয়েছে। গানটি প্রসঙ্গে কাজী শুভ মন্তব্য করেন, ‘প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে।

পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তী সময়ে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে যুক্ত করি।

প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেটফ্লিক্সে মুক্তি পেল ‘আক্কা’, নারীদের ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ এম


নেটফ্লিক্সে মুক্তি পেল ‘আক্কা’, নারীদের ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘আক্কা’। এই সিরিজে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, রাধিকা আপ্তে, তানভি আজমী এবং মহেশ মাঞ্জরেকর।

আশির দশকের পটভূমিতে নির্মিত এই অপরাধনির্ভর সিরিজটির কাহিনী পেরনুরু নামক একটি কাল্পনিক শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শহরটির ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে নারীদের একটি শক্তিশালী গোষ্ঠী।

এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ভবানী ও রুদ্র। দুই ক্ষমতাধর নারীর মধ্যে দ্বন্দ্ব, প্রতিশোধ এবং আধিপত্য বিস্তারের লড়াই একসময় পুরো সাম্রাজ্যকে হুমকির মুখে ফেলে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইন্যান্সের চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ পুনরুদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


বাইন্যান্সের চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ পুনরুদ্ধার

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স সম্প্রতি হ্যাকারদের দ্বারা চুরি হওয়া সম্পদের ৯৫ শতাংশ টোকেন কিনে গ্রাহকদের হিসাবের ঘাটতি পূরণ করেছে। এই চুরির পরিমাণ প্রায় ৬৩০ কোটি ডলার, এবং বাকি ৫ শতাংশ সম্পদের ঘাটতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছে বাইন্যান্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে।

গত ২৯ অক্টোবর, বাইন্যান্সের হট ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়ে যায়। এফবিআই জানায়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ এই ঘটনায় জড়িত। উল্লেখ্য, গোষ্ঠীটি ২০২৫ সালে ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্ম বাইবিট থেকে প্রায় ১৫০ কোটি ডলারের সম্পদ চুরির সঙ্গেও যুক্ত ছিল।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, হ্যাকাররা চুরি হওয়া বিটকয়েন, ইথেরিয়াম, টেথার ও ইউএসডিসি সহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদ মূলত ইথেরিয়ামে রূপান্তর করেছে। এসব সম্পদ বিভিন্ন বিকেন্দ্রীভূত অর্থায়ন সেবা ও তাৎক্ষণিক বিনিময় মাধ্যম ব্যবহার করে সরানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। লেনদেন শনাক্ত হলে তা আটকে রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছে এফবিআই।

বাইন্যান্স জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের এক প্রকৌশলীর ল্যাপটপ আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে এলেও পরে নিরাপত্তাব্যবস্থার আরো কয়েকটি জায়গায় অনুপ্রবেশের তথ্য পাওয়া যায়। তবে ওয়ালেটের ব্যক্তিগত চাবি বা প্রাইভেট কি ফাঁস হওয়ার কোনো প্রমাণ মেলেনি।

গ্রাহকদের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ সংরক্ষণের কথা জানিয়েছে বাইন্যান্স। ৩১ অক্টোবর প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিগ্রস্ত সম্পদের ৯০ শতাংশের সমপরিমাণ টোকেন কিনে গ্রাহকদের হিসাবের বিপরীতে সংস্থান করা হয়েছে। সর্বশেষ ১ নভেম্বরের হালনাগাদে এ হার ৯৫ শতাংশে উন্নীত হওয়ার কথা জানানো হয়। বাকি ৫ শতাংশ তুলনামূলক কম লেনদেন হওয়া টোকেন, যা বাজার থেকে সংগ্রহ করা কঠিন।

তবে এখানে পুনরুদ্ধার বলতে হ্যাকারদের কাছ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধার বোঝায় না। বরং গ্রাহকদের ক্ষতিগ্রস্ত সম্পদের সমপরিমাণ টোকেন নিজেদের অর্থে কিনে হিসাবের ঘাটতি পূরণ করেছে বাইন্যান্স। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, অবশিষ্ট ঘাটতিও বাইন্যান্স নিজেই পূরণ করবে। গ্রাহকদের এই ক্ষতির দায় নিতে হবে না।

ঘটনার পর সাময়িকভাবে অর্থ উত্তোলন বন্ধ রেখেছিল বাইন্যান্স। ১ নভেম্বর থেকে ধাপে ধাপে বিটকয়েন, ইথেরিয়ামসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদ উত্তোলনের সুযোগ চালু করা হয়েছে। তবে সব সম্পদের উত্তোলন একসঙ্গে চালু হয়নি। সূত্র : এফবিআই, বাইন্যান্স ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%