ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শুভর কণ্ঠে পাগল হাসানের ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ গান প্রকাশ


শুভর কণ্ঠে পাগল হাসানের ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ গান প্রকাশ

অকালপ্রয়াত শিল্পী পাগল হাসানের একটি গান এবার কণ্ঠে তুলেছেন কাজী শুভ। ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ শিরোনামের গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।

গানের কথা ও সুর পাগল হাসানের। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা এবং বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও, যার নির্মাতা ফারহান আহমেদ রাফাত।

আরও পড়ুন: ‘আপনি তবুও অমলিন! চিরঞ্জীব!’ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করলেন বাপ্পা

ভিডিওতে কাজী শুভর উপস্থিতিও রয়েছে। গানটি প্রসঙ্গে কাজী শুভ মন্তব্য করেন, ‘প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে।

পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তী সময়ে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে যুক্ত করি।

প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে।’

আরও পড়ুন: বাচসাস নির্বাচনে রহমান-রাহাত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেটফ্লিক্সে মুক্তি পেল ‘আক্কা’, নারীদের ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ এম


নেটফ্লিক্সে মুক্তি পেল ‘আক্কা’, নারীদের ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘আক্কা’। এই সিরিজে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, রাধিকা আপ্তে, তানভি আজমী এবং মহেশ মাঞ্জরেকর।

আশির দশকের পটভূমিতে নির্মিত এই অপরাধনির্ভর সিরিজটির কাহিনী পেরনুরু নামক একটি কাল্পনিক শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শহরটির ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে নারীদের একটি শক্তিশালী গোষ্ঠী।

এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ভবানী ও রুদ্র। দুই ক্ষমতাধর নারীর মধ্যে দ্বন্দ্ব, প্রতিশোধ এবং আধিপত্য বিস্তারের লড়াই একসময় পুরো সাম্রাজ্যকে হুমকির মুখে ফেলে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইন্যান্সের চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ পুনরুদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


বাইন্যান্সের চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ পুনরুদ্ধার

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স সম্প্রতি হ্যাকারদের দ্বারা চুরি হওয়া সম্পদের ৯৫ শতাংশ টোকেন কিনে গ্রাহকদের হিসাবের ঘাটতি পূরণ করেছে। এই চুরির পরিমাণ প্রায় ৬৩০ কোটি ডলার, এবং বাকি ৫ শতাংশ সম্পদের ঘাটতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছে বাইন্যান্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে।

গত ২৯ অক্টোবর, বাইন্যান্সের হট ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়ে যায়। এফবিআই জানায়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ এই ঘটনায় জড়িত। উল্লেখ্য, গোষ্ঠীটি ২০২৫ সালে ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্ম বাইবিট থেকে প্রায় ১৫০ কোটি ডলারের সম্পদ চুরির সঙ্গেও যুক্ত ছিল।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, হ্যাকাররা চুরি হওয়া বিটকয়েন, ইথেরিয়াম, টেথার ও ইউএসডিসি সহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদ মূলত ইথেরিয়ামে রূপান্তর করেছে। এসব সম্পদ বিভিন্ন বিকেন্দ্রীভূত অর্থায়ন সেবা ও তাৎক্ষণিক বিনিময় মাধ্যম ব্যবহার করে সরানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। লেনদেন শনাক্ত হলে তা আটকে রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছে এফবিআই।

বাইন্যান্স জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের এক প্রকৌশলীর ল্যাপটপ আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে এলেও পরে নিরাপত্তাব্যবস্থার আরো কয়েকটি জায়গায় অনুপ্রবেশের তথ্য পাওয়া যায়। তবে ওয়ালেটের ব্যক্তিগত চাবি বা প্রাইভেট কি ফাঁস হওয়ার কোনো প্রমাণ মেলেনি।

গ্রাহকদের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ সংরক্ষণের কথা জানিয়েছে বাইন্যান্স। ৩১ অক্টোবর প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিগ্রস্ত সম্পদের ৯০ শতাংশের সমপরিমাণ টোকেন কিনে গ্রাহকদের হিসাবের বিপরীতে সংস্থান করা হয়েছে। সর্বশেষ ১ নভেম্বরের হালনাগাদে এ হার ৯৫ শতাংশে উন্নীত হওয়ার কথা জানানো হয়। বাকি ৫ শতাংশ তুলনামূলক কম লেনদেন হওয়া টোকেন, যা বাজার থেকে সংগ্রহ করা কঠিন।

তবে এখানে পুনরুদ্ধার বলতে হ্যাকারদের কাছ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধার বোঝায় না। বরং গ্রাহকদের ক্ষতিগ্রস্ত সম্পদের সমপরিমাণ টোকেন নিজেদের অর্থে কিনে হিসাবের ঘাটতি পূরণ করেছে বাইন্যান্স। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, অবশিষ্ট ঘাটতিও বাইন্যান্স নিজেই পূরণ করবে। গ্রাহকদের এই ক্ষতির দায় নিতে হবে না।

ঘটনার পর সাময়িকভাবে অর্থ উত্তোলন বন্ধ রেখেছিল বাইন্যান্স। ১ নভেম্বর থেকে ধাপে ধাপে বিটকয়েন, ইথেরিয়ামসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদ উত্তোলনের সুযোগ চালু করা হয়েছে। তবে সব সম্পদের উত্তোলন একসঙ্গে চালু হয়নি। সূত্র : এফবিআই, বাইন্যান্স ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের খাতুনগঞ্জে সিটিজেনস ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


চট্টগ্রামের খাতুনগঞ্জে সিটিজেনস ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

সিটিজেনস ব্যাংক : চট্টগ্রামের খাতুনগঞ্জে সিটিজেনস ব্যাংকের খাতুনগঞ্জ শাখার উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো.

আবদুল লতিফ এবং ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমণ্ডিতে নতুন শাখা উদ্বোধন করলো শান্তা সিকিউরিটিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ এম


ধানমণ্ডিতে নতুন শাখা উদ্বোধন করলো শান্তা সিকিউরিটিজ

শান্তা সিকিউরিটিজ : রাজধানীর ধানমণ্ডিতে একটি নতুন শাখা উদ্বোধন করেছে শান্তা সিকিউরিটিজ। এই উদ্বোধনের সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

নতুন শাখার মাধ্যমে ধানমণ্ডি এবং আশপাশের এলাকার বিনিয়োগকারীরা এখন শান্তা সিকিউরিটিজের ব্রোকারেজ সেবা গ্রহণ করতে পারবেন আরও সহজে।

শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বক্তব্য প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%