০২:০৯ পি.এম
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক কাউখালী উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কাউখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সমিতির ৩০ জন নারী সদস্য। প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
আরও পড়ুন: কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি, উৎপাদন শুরু পুরোদমে
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা মন্তব্য করেন, হাঁস-মুরগি পালন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ বললেন, বিআরডিবির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রধান প্রশিক্ষক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার বলেন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করলে স্বল্প পুঁজিতে ভালো লাভ করা সম্ভব। আমরা প্রশিক্ষণার্থীদের রোগ প্রতিরোধ, টিকা প্রদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনার বিষয়ে হাতে-কলমে ধারণা দিয়েছি। আশা করছি তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন: বসুন্ধরা শুভসংঘের বিতর্ক প্রতিযোগিতা: মানসিক স্বাস্থ্য ও যুক্তিনির্ভর চিন্তা বিকাশে নতুন উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন