১২:৪৭ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ঠিক ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ অন্যান্য বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি, উৎপাদন শুরু পুরোদমে
এছাড়া পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অংশগ্রহণকারীরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে, বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ওই সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: বসুন্ধরা শুভসংঘের বিতর্ক প্রতিযোগিতা: মানসিক স্বাস্থ্য ও যুক্তিনির্ভর চিন্তা বিকাশে নতুন উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন