০৪:১৪ পি.এম
রাশিয়া সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ১০ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র。
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে জানান, ‘রুশ হামলার কারণে এখন পর্যন্ত নয়জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।’
তিনি আরও বলেন, এটি চূড়ান্ত সংখ্যা নয় এবং উদ্ধার অভিযান এখনও চলছে।
অন্যদিকে, সকালের দিকে কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় একটি ঘটনাতে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন