০৭:০৮ পি.এম
মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন। বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবায়েত হোসেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
আরও পড়ুন: ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ: রহিম প্রমুখ।
টুর্নামেন্টের প্রথম দিনে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর সমাপ্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন