১০:৫৮ এম
এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল প্রকাশ করেন।
এবার মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ।
আরও পড়ুন: শিক্ষার্থী-শিক্ষক সংকটসহ ১০ কারণে ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাস
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ও ছাত্রীদের সংখ্যা ছিল এক লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র এবং এক লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী। ফলাফলে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এক লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮৩ হাজার ৩৫ জন উর্ত্তীর্ণ হয়।
তাদের গড় পাসের হার ৫৯.৮৯ শতাংশ হয়েছে।
অন্যদিকে, এক লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উর্ত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৭৬৫ জন। এদের গড় পাসের হার ৫১.৬৪ শতাংশ।
এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৭১৬ জন। এদিকে, ছাত্ররা এগিয়ে রয়েছে। মোট জিপিএ ৫ এর মধ্যে তিন হাজার ৫৭২ জন ছাত্র এবং তিন হাজার ১৪৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন