ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার : ভূমিমন্ত্রী


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আজ বুধবার সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষ করার পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে। শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: শিল্পী সমাজের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী, সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিল, সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সব মিলিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সেখানে উপস্থিত জুলাই শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এর আগে জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন

এদিকে সকাল থেকেই জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক নিয়ে স্মৃতিস্তম্ভে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। স্মৃতিস্তম্ভের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া গোটা নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয়ের জড়তা কাটাতে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৫ এম


অভিনয়ের জড়তা কাটাতে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মানেই এক মার্জিত রূপ ও একটি স্নিগ্ধ ব্যক্তিত্ব। কিন্তু সঞ্জয় লীলা বানসালির পরিচালিত 'রামলীলা' ছবির শুটিং শুরু করার পূর্বে, অভিনয়ের খাতিরে দীপিকার শান্ত রূপ ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মুক্ত মনে গালাগাল দেওয়ার ঘটনা ঘটেছিল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ তথ্যটি প্রকাশ করেছেন বাংলাদেশী জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রামলীলা’ ছবির নাম ভূমিকার জন্য দীপিকাকে প্রস্তুত করার দায়িত্ব দেখাশোনা করছিলেন জয়তী। তাঁর লক্ষ্য ছিল দীপিকাকে তার লাজুক ও আড়ষ্ট খোলস থেকে বের করে আনা। যাতে করে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে দীপিকা সব ধরনের জড়তা কাটিয়ে উঠতে পারেন। জয়তী জানান, পরিচালক তাকে সাত দিনের একটি বিশেষ ওয়ার্কশপের পরিকল্পনা তৈরি করতে বলেছিলেন।

ওয়ার্কশপে অংশ হিসেবে একটি অনুশীলনের জন্য দীপিকাকে মনের সব সংকোচ ভুলে গালাগাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জয়তী ওয়ার্কশপের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, বানসালির অফিসের বারান্দায় দীপিকাকে দাঁড় করিয়ে তিনি নিচে না তাকিয়ে খোলা গলায় চিৎকার করে গালাগাল দিতে বলেছিলেন।

জয়তীর ভাষ্য অনুযায়ী, দরজা খুলে দীপিকা যখন গালাগাল দেওয়া শুরু করে, তখন তাকে থামতে বলা সত্ত্বেও সে থামেনি। এমন কিছু গালাগাল দিল, যা তিনি জীবনে কখনো শুনেননি।

মনের ভেতরে লুকিয়ে থাকা সব ক্ষোভ যেন এক নিমিষে প্রকাশিত হয়ে গেল। জয়তী মুগ্ধ হয়ে শুধুই তাকিয়েছিলেন। ওয়ার্কশপের সময়েই জয়তী উপলব্ধি করেন, ‘ককটেল’ সিনেমার সাফল্যের পর দীপিকা একজন নির্ভীক ব্যক্তিতে পরিণত হয়েছেন। এ কারণে তিনি সাত দিনের ওয়ার্কশপ চারদিনেই শেষ করার পরামর্শ দেন শুটিং শুরু করার জন্য।

তবে ঘটনার পেছনে আরও একটি কথা ছিল। জয়তী ভাটিয়া জানান, ওই সময় দীপিকা একটি তীব্র মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেট বা কাজের জায়গায় তিনি নিজের সেই কষ্টের সামান্যতম আঁচও লাগতে দেননি, বজায় রেখেছিলেন শতভাগ পেশাদারিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ এম


ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

বুধবার সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জনের কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় যুবশক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, মৎস্য অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা বন কর্মকর্তার কার্যালয়, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বিএডিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ এম


জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। আজ বুধবার (৫ আগস্ট) সকালে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন।

ফলক উন্মোচনের পর সেখানে সুরাহ ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনীতে গিয়ে জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শন করেন। এইভাবে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসের সম্পর্কে অবহিত হন।

এ সময় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রণপ্রাপ্ত অতিথিদের জন্য খোলা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজনীতিক নেতৃবৃন্দ, পুষ্প অর্পণ করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ এম


জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজনীতিক নেতৃবৃন্দ, পুষ্প অর্পণ করেন

আজ, পাঁচই আগস্ট, নারায়ণগঞ্জ জেলা, জুলাই স্মৃতিস্তম্ভে, পুষ্পস্তবক অর্পণ করেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ রায়হান কবির মহাদয় করেছেন এই পুষ্পস্তবক অর্পণ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান এবং জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদও উপস্থিত ছিলেন।

এছাড়া নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব, এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন সংস্থার মাসকুল ইসলাম রাজীবও সেখানে উপস্থিত ছিলেন।

সবাই মিলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য শহীদ যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ফুল অর্পণ করেন।

এবং সাথে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%