০৭:৪০ পি.এম
বিশ্বকাপে মাঠে নামার আগে স্প্যানিশ সমর্থকরা একটি বড় স্বস্তির খবর পেয়েছেন। অনিশ্চয়তা দূর করে পুরোদমে অনুশীলনে ফিরে এসেছেন দলের আক্রমণভাগের দুই অন্যতম তারকা-লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।
ইনজুরি কাটানোর পর এই দুই তারকা দলের সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন, যা দেখে মনে হচ্ছে কেপ ভার্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদেরকে দলে দেখা যাবে।
এবারের বিশ্বকাপে স্পেনের শক্তির মূল জায়গা তাদের আক্রমণভাগে। কিন্তু মাঠে নামার আগে নিকো এবং ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের চোট কোচিং স্টাফদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে, টিম ম্যানেজমেন্টের কাছে কিছুটা চিন্তা কমেছে।
আরও পড়ুন: জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে: হামিদুর রহমান আযাদ
যদিও অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল এবং নিকো, তবে তাদের নিয়ে স্পেনের সতর্ক অবস্থান বজায় রয়েছে। উভয় তারকাকেই ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মূল একাদশে তাদের দুজনকে নামানোর আগে তাদের শারীরিক অবস্থা আবার পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
এবারের বিশ্বকাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ট্রফির অন্যতম দাবিদার। তারা আগামী ১৫ জুন কেপ ভার্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন