১০:২৯ পি.এম
ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বের মাঝপথে স্থগিত করে তা টেবিলে উপস্থাপন করেন।
বুধবার জাতীয় সংসদে আছরের বিরতির পরে অধিবেশনের শুরুতে এ পরিস্থিতির অবতারণা ঘটে।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হতে থাকে। যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর প্রশ্নোত্তর দেওয়ার জন্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে: হামিদুর রহমান আযাদ
তবে, আছরের বিরতির আগে উল্লিখিত তিন মন্ত্রী উপস্থিত থাকলেও, তারা যথারীতি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আছরের নামাজের জন্য ৩০ মিনিট বিরতির পরে ৫টা ২৬ মিনিটে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এসময় ডেপুটি স্পিকার সভাপতির আসনে বসে দুই মিনিট নীরব থাকেন।
এসময় তিনি মন্ত্রীদের আসনে তাকিয়ে থাকেন। ৫টা ২৮ মিনিটে ডেপুটি স্পিকার বলেন, "এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তারা কেউ এ হাউজে উপস্থিত নেই।" এ কারণে তিনি প্রশ্ন উত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করেন এবং বলেন, "পরবর্তী কার্যবিধি ৭১-এর জনগুরুত্ব কার্যবিধি সম্পর্কে যাচ্ছি।"
পরে পয়েন্ট অব অর্ডারের ফ্লোর দেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি অতিবৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কথা বলেন। পরে ডেপুটি স্পিকার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফ্লোর দেন। এরপর পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিএনপির এমপি জয়নুল আবদিন ফারুক।
আরও পড়ুন: চট্টগ্রামে ফ্যাসিবাদী অপতৎপরতা রুখতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত
এরপর ফ্লোর নেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, "মাননীয় স্পিকার আপনি বলেছেন মন্ত্রীরা নাই বলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত বলে গণ্য হল। আমি আছি, আমার প্রশ্নোত্তর পর্বও আছে।"
ডেপুটি স্পিকার বলেন, "আপনার ক্ষেত্রে ৭১ বিধি। প্রশ্নোত্তরে নেই।"
এদিকে বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছিল। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর শুরু করেন স্পিকার। আছরের বিরতির আগে সর্বশেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন। এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরও একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আছরের বিরতি ঘোষণা করেন। তিনি বলেন, "আসরের বিরতির পর আবার প্রশ্নকালের অবশিষ্ট অংশ চালু হবে।"
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন