১২:৪৯ এম
'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ - সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রা, বৃক্ষ বিতরণ ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৬ জুলাই) সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি, উৎপাদন শুরু পুরোদমে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত সিদ্দিকী, যিনি সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান এবং উপজেলা নিবর্বাচন কর্মকর্তা তাজুল রায়হান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক। আলোচনা শেষে সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন