১১:১১ পি.এম
পরিবেশ ও কৃষিজমি রক্ষার উদ্দেশ্যে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে বুধবার বালিগাঁও ও গোয়ার এলাকায় অভিযান চালানো হয়, যেখানে তিনটি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অভিযানের সময় তিনটি ড্রেজার পাইপ অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল, সেগুলো অপসারণ করে বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিক বা দায়িত্বরত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি, তাই কাউকে আটক বা জরিমানা করার সুযোগ ঘটেনি।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষার জন্য অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও কৃষিজমি রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন