১১:১৬ পি.এম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় একটি ধানবোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন জব্বার আলী (৫০) নামে একজন ভ্যান চালক। নিহত জব্বার আলী টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের অধিবাসী। তিনি খেজের উদ্দিনের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময়ে ধানবোঝাই নসিমনটি সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বারকে ধাক্কা মারে। এতে তিনি সড়কে ছিটকে পড়ার পর নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ তথ্য পাওয়ার পর সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান যে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন