০৩:১৫ পি.এম
পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কো রুবিও মঙ্গলবার এ বিজয়কে ‘গুরুত্বপূর্ণ নির্বাচনী জয়’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি এক বিবৃতিতে জানান, ‘ফুজিমোরি প্রশাসনের সঙ্গে কাজ গঠনমূলক করতে চাই, নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার এবং আমাদের অঞ্চলে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসন অপেক্ষায় রয়েছে।’
আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত
এখন ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করছে।
৫১ বছর বয়সী ফুজিমোরি গত ৭ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।
তিনি ১ কোটি ৮০ লাখের বেশি প্রদত্ত ভোটের মধ্যে বামপন্থী প্রার্থী রবার্তো সানচেজকে ৫০ হাজারেরও কম ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
ক্ষমতায় এসে তাকে এমন একটি দেশের নেতৃত্ব দিতে হবে, যেটি দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও শক্তিশালী সংঘবদ্ধ অপরাধী চক্রের সমস্যায় পড়ে আছে।
আরও পড়ুন: ছাত্রদল নেতার মন্তব্য— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’
গত এক দশকে দেশটিতে আটজন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন