১১:১৯ এম
নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
কর্তূপক্ষরা জানিয়েছেন, গত পাঁচ মাসের মধ্যে এটি একই বিমানবন্দরে দ্বিতীয় বড় হামলার ঘটনা। মুসলিম অধ্যুষিত দেশটির বাসিন্দারা বিবিসিকে জানান, বৃহস্পতিবার (১৯ জুন) ফজরের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর রাজধানী নিয়ামেতে অবস্থিত বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
আরও পড়ুন: বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, তদন্ত শুরু
বৃহস্পতিবার সন্ধ্যায় আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এ হামলার দায় স্বীকার করেছে।
গত এক দশক ধরে নাইজার ইসলামপন্থি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে। চলতি বছরের জানুয়ারিতে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি সংগঠন একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং নিরাপত্তা বাহিনী পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: ডিমলায় কর্মকর্তার সইয়ে গ্রাম পুলিশের জাল স্বাক্ষরের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন