০৬:১৭ পি.এম
ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকারের অভিযোগে মো. মিরাজ সিকদার (৩৯) নামের এক জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে জালসহ তাঁকে আটক করা হয়। পরে সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত মিরাজ সিকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের লাল মিয়ার ছেলে। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন