০৪:৫৫ এম
চলতি ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতির স্বরূপ স্পেনের ডিফেন্ডার পাও কুবারসি টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন।
বার্সেলোনার এই সেন্টার-ব্যাক পুরস্কার জয়ের দৌড়ে তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন। পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা ছিলেন কুবারসি। তার নেতৃত্বে, স্পেন পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে, যা তাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরস্কার গ্রহণের সময় কুবারসিকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। মাত্র অল্প বয়সেই বিশ্বকাপের মতো মঞ্চে এমন একটি স্বীকৃতি তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
এদিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ট্রফি মঞ্চে নিয়ে আসেন স্পেনের সাবেক অধিনায়ক সের্হিও রামোস। এরপর একে একে রেফারিদের পদক প্রদান এবং ব্যক্তিগত পুরস্কার বিতরণ প্রক্রিয়া শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন