১০:১২ এম
রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৪৫৮ জনকে গ্রেফতার করেছে। ওই একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে দিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন এবং উত্তরা বিভাগ থেকে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, গোয়েন্দা বিভাগ ৬ জন এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত
এ সময়ে তাদের হেফাজত থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেনসিডিল, ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ জাল নোটও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন