০১:২৮ পি.এম
সরকার নতুন করে কমিটি পুনর্গঠন করেছে যাতে সরকারি ক্রয় কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হতে পারে। এই পুনর্গঠিত কমিটির সভাপতির পদে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানকে রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কমিটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাবে: ঢাকা জেলা পরিষদ প্রশাসক
এছাড়া, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর আওতাধীন বিষয়গুলো পর্যালোচনা করে সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও কার্যকর করাটা নিয়ে সুপারিশ দেবে বলেও প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে।
অথবা অন্যান্য দায়িত্ব যা অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দ্বারা অর্পিত হয়েছে, সেটিও পালন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ রয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সূত্র: বাসস
আরও পড়ুন: বরগুনায় জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মশালা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন