১০:৩২ এম
মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের। অঞ্চলটিতে বিরাজমান তীব্র উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির যেকোনো মুহূর্তে অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। চলমান অস্থিতিশীলতার অঙ্গীকারে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের এসব এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট) এর বরাত দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো এই জরুরি নির্দেশনা জারি করেছে।
ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অঞ্চলে উচ্চমাত্রার উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এটি দ্রুত পরিবর্তিত হতে পারে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিক সতর্ক থাকার এবং ব্রেকিং নিউজের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।’
আরও পড়ুন: ঔপনিবেশিক যুগ শেষ, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আনোয়ার ইব্রাহিম
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, যেকোনো সময় বৈরি পরিস্থিতি বা হামলা হতে পারে। এমন জরুরি অবস্থার মধ্যে মার্কিন নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ের অবস্থান জানার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের এই ভ্রমণ সতর্কতাকে প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে।
এর মধ্যে লেভেল-৩ সতর্কতায় রয়েছেন বাহরাইন, ইসরায়েল, পশ্চিম তীর, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই দেশগুলোতে ভ্রমণের সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখার জন্য অনুরোধ করা হয়েছে।
তবে এগুলোর মধ্যে সরাসরি ভ্রমণে নিষেধাজ্ঞা নেই।
আরও পড়ুন: এনসিপি আ.লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে দমনের আহ্বান জানালো
লেভেল-৪ সতর্কতায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা এবং ইয়েমেন। চলমান সশস্ত্র সংঘাত এবং চরম নিরাপত্তা ঝুঁকির কারণে এই এলাকাগুলোতে মার্কিন নাগরিকদের কোনোভাবেই ভ্রমণ না করার সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে।
কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমেনি। সম্প্রতি ঘটে যাওয়া কিছু সামরিক হামলা এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
বিশেষ করে, গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক ভারতীয় নাগরিক নিহত এবং অন্তত ৬৮ জন আহত হন। এই ঘটনার পর থেকেই পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সতর্কতা জারির তোড়জোড় শুরু হয়।
আরও পড়ুন: রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন