০১:৫৫ এম
ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি দেশের জনগণকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন্তঃবিভাগীয় জাদুঘর থেকে এসব চিত্রকর্ম চুরি হয়।
চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তোনেল্লো দা মেসিনার বিখ্যাত ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’র দ্বিমুখী একটি প্যানেল। ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্যের ভিত্তিতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।
জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরিও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ চুরির ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
তিনি সংবাদ সংস্থা আনসাকে বলেন, ‘যা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত। এটিকে ‘জাদুঘর, শহর, সম্প্রদায় এবং শিল্প জগতের জন্য এক বিরাট ক্ষতি।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ নামক চিত্রকর্মটি সরাসরি একটি সুরক্ষিত প্রদর্শন বাক্সের ভেতর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও নিয়ে যাওয়া সমস্ত চিত্রকর্ম কাঠের প্যানেলে থাকায় সেগুলোকে সহজে গুটিয়ে নেওয়া সম্ভব ছিল না।
আন্তোনেলো দা মেসিনা ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন চিত্রশিল্পী। তিনি সিসিলিতেই জন্মগ্রহণ ও বেড়ে উঠেছিলেন। পরবর্তীকালে প্রারম্ভিক রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। ১৪৭৩ সালে তার অঙ্কিত সান গ্রেগোরিও পলিটিচ চিত্রে মা মেরিকে শিশু যিশু খ্রিস্টকে কোলে ধরে থাকতে দেখা যায়। ছবিতে মা মেরির দুই পাশে সেন্ট গ্রেগোরি ও সেন্ট বেনেডিক্টের পাশাপাশি বেশ কয়েকজন দেবদূত রয়েছেন।
মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে বলেছেন, ‘এই জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডে গভীরভাবে ক্ষুব্ধ। মেসিনার সকল মানুষের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে। মেসিনা তার ইতিহাস চুরি হতে দেবে না।’
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে পার্মা শহরের নিকটবর্তী একটি জাদুঘর থেকে চুরি হওয়া তিনটি শিল্পকর্ম উদ্ধারের মাত্র কয়েক দিন পরে ইতালিতে এই নতুন চুরির ঘটনা ঘটেছে। সেজান, রেনোয়া এবং মাতিসের আঁকা এই ছবিগুলোর সম্মিলিত মূল্য ছিল ৯ মিলিয়ন ইউরো। একটি দুষ্কৃতকারী দল মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো নিয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন