০৮:২০ পি.এম
আগামীকাল ১৬ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দিতে আসবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এদিন বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।
আরও পড়ুন: মগধরায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ
এসময় উপস্থিত ছিলেন, কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম ও সদস্য শাহজাহান আলী সুমন।
সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি জানায়, "দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, এমপি, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
আরও পড়ুন: বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন