১১:৪৪ পি.এম
সাভারের পুলিশের ক্যাম্প থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনার প্রেক্ষিতে দুই সহকারী উপপরিদর্শক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃত দুইজন হলেন- সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম এবং খায়রুল আলম।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
জানা যায়, সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই আসামীকে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হয়। তবে দুপুরে গ্রেপ্তারকৃত আশাব পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পুলিশের ক্যাম্প থেকে পালিয়ে যান।
সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন