০৯:৪৭ এম
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ফরাসি চ্যাম্পিয়নরা তাকে দলে টানতে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে।
এই তথ্য জানিয়েছেন দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
ব্যক্তিগত শর্তের দিক থেকে পিএসজির সঙ্গে তোরেসের আলোচনা অনেক দূর এগিয়েছে। দুই পক্ষ মৌখিক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে, পাশাপাশি বার্সেলোনার সঙ্গে ক্লাবটির আলোচনা এখন শেষ পর্যায়ে। ফলে দ্রুতই এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আরও পড়ুন: হাঁটুর চোটে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আইপিএল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল
প্যারিসে গেলে ২৬ বছর বয়সী এই উইঙ্গার পুরনো গুরু লুইস এনরিকেকে আবারও ডাগআউটে পাবেন। স্পেন জাতীয় দলে এনরিকের অধীনেই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন তিনি।
২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ন্যু ক্যাম্পে আসার পর বার্সার আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন তোরেস। ক্লাবটির হয়ে তিনি ২০০-এর বেশি ম্যাচ খেলে ৬৫টি গোল ঝুলিতে পুরেছেন। গত মৌসুমেও তিনি ৪৯টি ম্যাচ খেলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন