ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লেবানন কর্তৃপক্ষকে ইরানের সঙ্গে সম্পর্ক মেরামতের আহ্বান হিজবুল্লাহর


লেবানন কর্তৃপক্ষকে ইরানের সঙ্গে সম্পর্ক মেরামতের আহ্বান হিজবুল্লাহর

দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পারস্পরিক সম্পর্ক মেরামত করতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এটি দক্ষিণ বৈরুতে ইসরাইলের বোমা হামলার জবাবে ইসরাইলে ইরানের হামলার পর মঙ্গলবার (৯ জুন) তাঁদের এই আহ্বান জানানো হয়।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লেবানন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা উপলব্ধ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তাঁদের আনুষ্ঠানিক সম্পর্ক সংশোধন করুক, যাতে উভয় দেশের স্বার্থ রক্ষা পায়।’

হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের লেবাননের জনগণের প্রতিরক্ষায়’ ইসরাইলের ওপর ইরানের হামলাটি লেবাননের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের নৈতিক, রাজনৈতিক এবং বাস্তবিক অঙ্গীকারের একটি বার্তা।

আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলার কারণে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। শান্তি চুক্তির লক্ষ্যে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি।

হিজবুল্লাহর হামলার জবাবে ইসরাইল ২ মার্চ থেকে লেবাননে ফের হামলা শুরু করেছে, যা এখনও অব্যাহত রয়েছে। এতে ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন, অগণিত মানুষ আহত হয়েছেন এবং ১০ লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন, যাদের বেশিরভাগই রাজধানী বৈরুতে আশ্রয় নিয়েছেন।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় লেবানন কর্তৃপক্ষ। তবে হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করে এবং হামলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে, যা সমর্থন জানিয়েছে ইরান।

প্রতিক্রিয়ায় লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তেহরানের প্রতি তাদের দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানান।

আরও পড়ুন: ঢাকার আদাবর থেকে ছগির হত্যার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার

এদিকে, ইসরাইল বৈরুতে হামলার হুমকি দিলে তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, বৈরুতে হামলা হলে তারা চুপ করে থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বৈরুতে হামলা না চালানোর আহ্বান জানান।

এরপরও গত রবিবার (৬ ‍জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর সংঘাত আরও বিপজ্জনক মোড় নেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওইদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

তারপর সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় ইরান। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ ঘটে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উভয় পক্ষকে দ্রুত সংঘাত বন্ধ করার আহ্বান জানান। এরপর দুইদিনের তীব্র সংঘাতের পর অবশেষে ইসরাইল ও ইরান হামলা স্থগিত করার ঘোষণা দেয়।

আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে পাঁচটি তেল ট্যাংকারে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে: ব্যরিষ্টার শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে: ব্যরিষ্টার শামীম

জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, "সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পরবে।" তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, "স্থানীয় নির্বাচনে কোনধরনের কারচুপির চেষ্টা করা হলে এ সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারবে না।" মঙ্গলবার বিকেলে বরিশালের একটি কনভেনশন হলে জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, "সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পারবেনা।" তিনি আরও বলেন, "এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি সিদ্ধান্তের বিষয়ে রয়েছে।" শামীম হায়দার পাটোয়ারী বলেন, "সরকার যদি দুর্নীতি রুখতে না পারে তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবেনা বরং ধ্বংসের দিকে ধাবিত হবে।" সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানে জাতীয় পার্টির বরিশাল জেলা, মহানগর ও বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে রাস্তা সংস্কারের উদ্দেশ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিসিডিবি-সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচির সহযোগিতায় মাহিলাড়া ইউনিয়ন নেটওয়ার্ক আয়োজন করে এই সভাটি। সভাটি মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিসিডিবির এলাকা ব্যবস্থাপক সুদীপন খীসা, প্রোগ্রাম অফিসার উজ্জল রত্ন এবং ইউপি সদস্য হাসান আল মামুন সহ অন্যান্য বক্তারা। সভার শেষে সিসিডিবির ইউনিয়ন নেটওয়ার্কের নারী সদস্যরা ওই ইউনিয়নের বেজহার গ্রামের একটি রাস্তাকে পাকাকরনের জন্য চেয়ারম্যানের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর আযোজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

এটি অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায়।

উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অমল মুখার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।

দিবর্তিত প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

চূড়ান্ত প্রতিযোগিতায় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয় এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে রানার্সআপ হয়।

বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত।

এছাড়াও, এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, ও মো: আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান।

বিজয়ীদেরকে সনদ প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়া, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ২৩ জন ছিলেন ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিলেন মেশকাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনী ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬’ এবারে থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।

আগামীকাল চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে শুরু হওয়া ছয় দিনব্যাপী এ মেলা আগামী ১৬ জুন পর্যন্ত চলবে।

বাণিজ্য মন্ত্রণালয়র আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং-এর সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক মেলায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক অংশ নিচ্ছেন।

আয়োজকদের মতে, এ প্রদর্শনী দক্ষিণ এশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আসরে বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে। মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন এবং মূল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া মেলার দ্বিতীয় দিন ‘বাংলাদেশ ডে’ পালন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও বাংলাদেশ ডে-র বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুুক্তাদির। এ ছাড়া চীনের ইউনান প্রদেশের গভর্নর এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও নীতিনির্ধারকরা অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ ডে উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করবেন।

মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের প্রধান রপ্তানিমুখী খাতগুলোর পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল, তৈরি পোশাক (আরএমজি), ওষুধ শিল্প, সিরামিকস, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ক্রেতা, আমদানিকারক, বিপণনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে। একই সঙ্গে বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চীনের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত করবে এবং পণ্য রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%